বর্তমান সময় দাঁড়িয়ে টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক হলো রাজা সেন। গত দীর্ঘ সময় আগেই শ্যুটিং ফ্লোরে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন পরিচালক। তারপর থেকেই বেশকিছু সমস্যা দেখা যায়। এবার সেই জটিলতা মাত্র ছাড়িয়ে যাওয়ায় অস্ত্রোবাচার করতে হয়। বর্তমানে স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছেন পরিচালক।
পরিচালক রাজা সেন ও তাঁর স্ত্রী পাপিয়া সেন দুজনেই বাংলার চলচ্চিত্র জগতে বেশ পরিচিত মুখ। বর্তমানে পাপিয়া সেন ক্যান্সার জয়ী হয়ে ‘কোনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছেন। বহু সময় আগে ‘মায়া মৃদঙ্গ’ সিনেমার শ্যুটিং চলাকালীন কোমরে আঘাত পেয়েছিলেন। তারপর থেকে হাঁটতে চলতে বেশ সমস্যা হতো পরিচালকের। তবে সেই আঘাতে এতদিন পর্যন্ত কোনো রকম নজর দেননি। যার ফলে তা বিশাল আকার ধারণ করেছে। তাই বর্তমানে তাকে অস্ত্র পাচার করতে হয়। সেই কারণেই কিছুদিন আগেই তাঁর স্ত্রী পাপিয়া সেন জানিয়েছিলেন পরিচালক এখন অসুস্থ রয়েছে। তবে অস্ত্রপাচারের পর পরিচালকের শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। সেই বিষয় নিজেই জানিয়েছেন পরিচালক রাজা সেন।
এ প্রসঙ্গে পরিচালক রাজা সেন জানিয়েছেন, ‘গত সাত বছর ধরে হাটতে গেলেই কষ্ট হত। কিন্তু তেমনভাবে ব্যাপারটাকে দেখিনি কোনদিন। কিন্তু ১৫ জানুয়ারি থেকে আচমকাই শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এরপরেই জানতে পারি স্নায়ুগঠিত সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক আগেই অপারেশন করে নেওয়া দরকার ছিল। দেরি হয়ে গিয়েছে অনেকটা। শিরদাঁড়া এবং কোমরের সংযোগস্থলে অপারেশন হয়েছে। তিন চারদিন বাদেই ছেড়ে দেওয়া হবে। তবে এখন নিয়মিত ফিজিওথেরাপি করতে হবে।’







