বর্তমানে সারা ভারত জুড়ে ছেয়ে রয়েছে ড্রিম ইলেভেন, রামি সার্কেল এর মতো অনলাইন বেটিং এবং গেমিং অ্যাপের বহর। আই পি এল হোক বা আই এস এল সব ধরনের খেলায় অনুমান করে টাকা জেতার সুযোগ পান উপভোক্তারা। অনেক সময় দেখা গেছে ভারতীয় বিনোদন জগতের তারকারা সেই অ্যাপের প্রচারও করছেন। কিন্তু বেটিং অ্যাপের প্রচারের জন্য অভিযুক্ত হন বিশিষ্ট দক্ষিণী তারকারা। তাদেরকে তলব করল এনফোর্স ডিরেক্টরেট বা ই ডি। সূত্রের খবর, ইডির তরফ থেকে হাজিরা দেওয়ার ডাক পেয়েছেন দক্ষিণী তারকা মাঞ্চু লক্ষ্মী, রানা দাগ্গুবতী, বিজয় দেবেরাকোন্ডা ও প্রকাশ রাজ।
জানা গিয়েছে, ইডি রানা দাগ্গুবতীকে ২৩ জুলাই , প্রকাশ রাজকে ৩০ জুলাই, বিজয় দেবেরাকোন্ডা ৬ অগস্ট এবং মাঞ্চু লক্ষ্মীকে ১৩ অগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
দক্ষিণের কিছু জায়গা যেমন মিয়াপুর, বিশাখাপত্তনম,পাঞ্জাগুট্টা, সূর্যপেট এবং সাইবারাবাদে পুলিশের দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করেই তারকাদের তলব করা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইডির নজরে এই চার অভিনেতা ছাড়াও রয়েছেন নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলা এর মতো বিশিষ্ট অভিনেত্রীরাও।







