বিমানবন্দরের ম্যানেজারের ইমেইল মরফত এলো এক ভয়ঙ্কর বার্তা।বিমানবন্দরে নাকি বোমা রাখা রয়েছে, তাও তিন তিনটি। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ এমন ইমেল আসতেই হইচই পড়ে যায় বিমানবন্দর এলাকায় । এদিন ইমেল আসায় শুরু হয় অভ্যন্তরীণ তৎপরতা। গত ২৬ তারিখ এমন ঘটনা ঘটেছিল।বিমানবন্দরে এয়ার প্যাসেঞ্জার ডিউটি পুলিশ, এয়ার ট্রাফিক কন্ট্রোল পুলিশ, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার বিগ্রেড ও কাস্টমস এরপরই বৈঠকে বসে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ইমেলকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আবং বিমানবন্দরের ভিতরে সিআইএসএফ, বম স্কোয়াড, স্নিফার ডগ দিয়ে সমস্ত কিছু তল্লাশি শুরু করে।কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই নয়, এমন ইমেল দেশের আরও একাধিক বিমানবন্দরে গিয়েছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশে এফআইআর দায়ের করেছে। চারদিনের মধ্যে আবারও একই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষও খুব গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছে।
Read Next
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
November 17, 2026
অটোচালকদের দুই গোষ্ঠীর বিবাদে অচল বালিগঞ্জের একাধিক রুট, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 17, 2026
আদালত ও বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাই কোর্টের! ১৫ দিনের মধ্যে জবাবের নির্দেশ
November 16, 2026
মাঝ গঙ্গায় প্রাণ বাঁচানোর লড়াই কুকুরের, মন্ত্রীর তৎপরতায় উদ্ধার সারমেয়! ছটপুজোর দিনে মানবিক উদ্যোগ ইন্দ্রনীল খাঁর
November 16, 2026
বিয়ের মরশুমের আগে সোনার দামে স্বস্তি! কলকাতায় এক ধাক্কায় কতটা কমল ২২ ক্যারেটের দর?
November 15, 2026
জলাশয়ে ময়লা ফেললেই জরিমানা, পার্কে নোংরা করলেও শাস্তি! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অগ্নিমিত্রার
Related Articles
Check Also
Close







