রেল দুর্ঘটনা , মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর এখন প্রায় রোজই শোনা যায়। ফের রাঙাপানি স্টেশনে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মাত্র দেড় মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ফাঁসিদেওয়ার রাঙাপানিতেই। বুধবার আবার দুর্ঘটনা।একটি মালগাড়ি লাইনচ্যুত হল। রেললাইন থেকে নেমে যায় দুটি ওয়াগন।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে এ বার একটি মালগাড়ি লাইনচ্যুত হল। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হতাহতেরও খবর নেই। কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই রেলাইনের ঘটনা তাৎপর্যপূর্ণ।
রেল তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।







