কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের মামলায় এবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হলো। জানা গিয়েছে , অপরাধের সময়, কলেজেই ছিলেন নিরাপত্তারক্ষী। নির্যাতিতা তার বয়ানেই এই তথ্য দিয়েছেন । নিরাপত্তারক্ষীকে গ্রেফতারের পর , কসবা গণধর্ষণ কাণ্ডে এবার মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৪ জন ।
সূত্রের খবর , পুলিশ জিজ্ঞাসাবাদের পর ওই পঞ্চান্ন বছর বয়সী নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর , জিজ্ঞাসাবাদের সময়ে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, এখনো সত্যি কথা বলছেন না ওই নিরাপত্তারক্ষী। তিনি তথ্য লোকানোর চেষ্টা করছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান ।
প্রসঙ্গত , গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের নক্কারজনক ঘটনাটি ঘটে । প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের মূল অভিযোগ ওঠে কলেজেরই প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। পাশাপাশি অপরাধে মদত দেওয়ার অভিযোগ কলেজেরই দুই ছাত্রের বিরুদ্ধে । গোটা ঘটনার বিষয়ে নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । পরের দিনই , অর্থাৎ ২৬ জুন গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। তদন্তে নেমে , জিজ্ঞাসাবাদ করে , পুলিশের সেই গ্রেফতারির তালিকায় এবার যুক্ত হলো , কলেজের নিরাপত্তারক্ষীও।







