কলকাতা

বড়দিনে পার্কস্ট্রিট জুড়ে প্রায় ৩০০০ পুলিশ বাহিনী নিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে শহর

বড়দিনের নিরাপত্তায় ফুট পেট্রলিং এবং মোটর পেট্রলিং ভ্যানে বেশি জোর লালবাজারের। ক্রিসমাস ইভ ও বড়দিনে এবার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ শহরের নিরাপত্তায় মোতায়ন করা হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ। জোর দেওয়া হচ্ছে মহিলা নিরাপত্তায়। ছোট ছোট জোন তৈরি করে ভিড়ের মাঝে ফুট পেট্রলিংয়ে জোর দিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ভিড়ের মাঝেই নানান অপরাধ ঘটে থাকে, বিশেষ করে ইভটিজিং, শ্লীলতাহানি বা অশালীন আচরণের মতও ঘটনা রুখতেই পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় ভিড়ের মাঝে পায়ে হেঁটে ঘুরবে পুলিশ। এছাড়া জোন করে মোটর সাইকেল পেট্রিলিংয়ের ব্যবস্থাও থাকছে। এবার ২৪ ডিসেম্বর রবিবার হওয়ার কারণে সকাল থেকেই শহরের দর্শনীয় স্থান থাকবে জমজমাট। বিকেল গড়াতেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, ক্যাথিড্রল চার্চ-সহ শহরের অন্যান্য চার্চে ভিড় বাড়তে থাকবে। তাই ওই দিন নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে প্রায় ২৩০০ পুলিশ কর্মী। প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার।

২৪ ডিসেম্বর ৩ জন ডিসি, ১০ জন এসি, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৩০০ জন এএসআই, ১৪৭২ জন হোমগার্ড, প্রায় ২০০ জন মহিলা পুলিশ সব মিলিয়ে ২৪ ডিসেম্বর অর্থাত্‍ ক্রিসমাস ইভ প্রায় ২৩০০ পুলিশ কর্মী শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। একই ভাবে ২৫ তারিখ বড়দিনের দিন সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২০০ জন। অর্থাত্‍ পার্কস্ট্রিটে যেমন জোন করে নিরাপত্তার বেষ্টনি তৈরি হচ্ছে। তেমন চার্চ, কালী ঘাটের মন্দির, চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতও জায়গাগুলোতেও থাকছে নিরাপত্তা।

এছাড়া গঙ্গার ঘাটগুলোতেও নিরাপত্তা বাড়ানো হবে। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ সংলগ্ন এলাকায় নজরদারি থাকবে পুলিশের। শহরের বিভিন্ন প্রান্তে মোট ৮টি অ্যাম্বুলান্স প্রস্তুত থাকবে। ডিভিশন থানাগুলোতেও থাকবে বাড়তি তত্‍পরতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.