দেশ

অপারেশন সিঁদুরে পরিবার হারানো শিশুদের দায়িত্বে এবার রাহুল

পহেলগাঁও হামলায় ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ । কিন্তু এই অপরেশন সিঁদুর চলাকালীন , ভারত – পাক সংঘর্ষে নিহত হয় ভারতীয় পরিবারেরও বহু সদস্য । এবার এই সন্ত্রাসের শিকার হয়ে পরিবার হারানো ২২ জন শিশুর দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । দেশের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন , এই শিশুদের পড়াশোনার পাশাপাশি যাবতীয় খরচ তিনি বহন করবেন ।

এবিষয়ে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ জানান , “এই ২২ জন বাচ্চার পড়াশুনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে। যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে।”

উল্লেখ্য, মে মাসেই পুঞ্চ সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। তখনই তিনি বৈঠক করে স্থানীয় কংগ্রেস নেতৃত্বদের এইধরনের পরিবার হারানো শিশুদের তালিকা তৈরির নির্দেশ দেন। তারপর দলীয় সার্ভে ও সরকারি রেকর্ড অনুযায়ী , ২২ জন শিশুর নাম চূড়ান্ত করা হয়। এবং অবশেষে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এই ২২ জন শিশুর দায়িত্ব নিলেন রায়বারেলির কংগ্রেস সাংসদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.