কলকাতাক্রাইম

ব্রক্ষ্মপুরে ভোরবেলার রক্তাক্ত তাণ্ডব চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ কলকাতার ব্রক্ষ্মপুরে বুধবার সকালে ঘটল এক ভয়াবহ কাণ্ড। হঠাৎই রাস্তায় দৌড়তে দেখা যায় এক মহিলাকে। তাঁর পেছনে ধারালো অস্ত্র হাতে ছুটছিলেন এক ব্যক্তি। উপস্থিত লোকজন প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি। মুহূর্তের মধ্যেই ঘটে যায় রক্তাক্ত ঘটনা ধাওয়া করে স্ত্রীকে ধরে ফেলেন ওই ব্যক্তি এবং এলোপাথারি আঘাত করতে শুরু করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ও ভুক্তভোগী দু’জনেই স্বামী–স্ত্রী। মহিলাটি স্থানীয়ভাবে গৃহপরিচারিকার কাজ করতেন। দীর্ঘদিন ধরেই স্ত্রীর ওপর বিভিন্ন বিষয়ে সন্দেহ করতেন স্বামী। অভিযোগ, স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এই ধারণা থেকে দাম্পত্যে অশান্তি চলছিল বহুদিন। এদিন সকালেও দু’জনের মধ্যে প্রবল ঝগড়া বাঁধে। ঘরের ভিতরে ছুরি নিয়ে স্ত্রীর ওপর হামলা চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। কোনওক্রমে প্রাণ বাঁচাতে স্ত্রী রাস্তায় বেরিয়ে দৌড়তে থাকেন।

অভিযোগ, সেই অবস্থাতেই স্বামী তাকে ধাওয়া করে ধরে রাস্তার ওপর একের পর এক কোপ বসান। রক্তাক্ত অবস্থায় মহিলাটি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। আতঙ্কে স্তব্ধ হয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পৌঁছনোর পর গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.