দেশবিদেশ

পাকিস্তানকে ছাড়, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক: ট্রাম্পের নয়া বাণিজ্য নীতি ঘিরে বিতর্ক

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রতি সদয়, ভারতের উপর কড়া অবস্থান। বৃহস্পতিবার সই করা এক এক্সিকিউটিভ অর্ডারে দেখা যাচ্ছে একাধিক দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি হলেও তা আমেরিকার আর্থিক ও জাতীয় স্বার্থের পক্ষে উপযোগী হয়ে ওঠেনি। শুক্রবার অর্থাৎ ১লা আগস্ট থেকেএই নয়া শুল্কহার কার্যকর হতে চলেছে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর বিতর্ক।

বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক চুক্তি বাণিজ্যচুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপযোগী না হওয়ায় বেশ কিছু দেশের উপর শুল্ক চাপানো হয়েছে। পাশাপশি কিছু ক্ষেত্রে শুল্ক হ্রাসও করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, যা পূর্বের হার বহাল রেখেই চালু থাকছে। তবে অন্যদিকে উল্লেখ্যজনকভাবে পাকিস্তানের উপর চাপানো শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। এছাড়াও সিরিয়ার উপর ৪১ শতাংশ, ব্রাজিলের উপর ৫০ শতাংশ, সুইজারল্যান্ডের উপর ৩৯ শতাংশ এবং তাইওয়ানের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্য সংক্রান্ত নয়, বরং এর পেছনে রয়েছে সুস্পষ্ট ভূরাজনৈতিক কৌশল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ট্রাম্প প্রশাসন সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি সম্পন্ন করেছে, যেখানে দু’দেশ মিলে পাকিস্তানে থাকা তেলের ভান্ডারের উন্নয়ন সংক্রান্ত কাজ করবে। পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তেল ক্ষেত্রের উন্নতিসাধনে কাজ করবে আমেরিকা। ট্রাম্পের স্পষ্ট বার্তা রাশিয়া থেকে কমদামে তেল আমদানি করার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে।

নতুন এক্সিকিউটিভ অর্ডারে লেখা রয়েছে ‘একাধিক দেশের সঙ্গে দর কষাকষি হলেও বাণিজ্যিক বৈষম্য ঘোচানো যায়নি। আমেরিকার আর্থিক এবং জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি তারা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.