কলকাতারাজনীতি

‘বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান’-এর ডাক মমতার: মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভে শাঁখ-ঢাক কুলো-ঝাঁটা!

নিজস্ব প্রতিনিধি ● কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় এগিয়ে এল মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এক বর্ণাঢ্য অবস্থান-বিক্ষোভে অংশ নেন রাজ্যের একাধিক বিশিষ্ট নারী নেত্রী।

‘বাংলা ভাষার উপর বিজেপির সন্ত্রাস এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে’ সরব হয়ে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শিউলি সাহা, সাংসদ মালা রায় এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তাঁদের নেতৃত্বে মহিলা তৃণমূলের নেতা-কর্মীরা বাংলার সংস্কৃতির প্রতীকী উপস্থাপনায় শাঁখ, কাসর, ঢাক বাজিয়ে ও কুলো-ঝাঁটা হাতে নিয়ে বিজেপি ও বামের ‘বাংলা-বিদ্বেষী মানসিকতার’ বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভস্থলে ছড়ানো হয় বাতাসা, যা বাংলার শুভ শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। তৃণমূলের নতুন স্লোগান, ‘তৃণমূলের দর্শন, বাংলায় বাম-বিজেপির বিসর্জন’, বারবার ধ্বনিত হয় মিছিলের মধ্য দিয়ে।

এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকেও মহিলা নেত্রীরা যোগ দেন, যারা বাংলার প্রতি অপমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের বার্তা দেন।

তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলার ভাষা, সংস্কৃতি ও আত্মমর্যাদার বিরুদ্ধে যেকোনও আঘাতের জবাব গণতান্ত্রিক পদ্ধতিতেই দেবে বাংলার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.