বর্তমান সময় দাঁড়িয়ে বিনোদনদ দুনিয়ায় শুধু দাপট দেখাচ্ছে সিনেমা এই ধারণা এখন অতীত। বর্তমানে সিনেমার পাশাপাশি মানুষের মন জয় করেছে বিভিন্ন ওয়েব সিরিজ। যার জন্য প্রতিদিন মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ওটিটি প্লাটফর্ম গুলি। এবার জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লেক্সের সঙ্গে যোগ হলো আরো বহু জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের।
বর্তমানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স। যেখানে বহু ওয়েব সিরিজের পাশাপাশি বিভিন্ন সুপার হিট সিনেমাও স্ট্রিমিং হয়। তাই এবার আরো বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ ও সিনেমা দেখা যাবে এই প্লাটফর্মে। যা নেটফ্লিক্স দর্শকদের জন্য এক বড় সুখবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানের ৭ হাজার ২০০কোটি ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’কে কিনে এক ছাদের তলায় আনলো নেটফ্লিক্স।
এবার এই জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের সঙ্গে যোগ হলো টিভি ও ফিল্ম স্টুডিয়ো থেকে শুরু করে প্রিমিয়াম-টিভি নেটওয়ার্ক ‘এইচবিও’ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’-এর মতো প্ল্যাটফর্মগুলি। যার ফলে এইচবিওর বিশ্বখ্যাত ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’ চলে এলো নেটফ্লিক্সের পর্দায়। পাশাপাশি হ্যারি পটারও এলো নেটফ্লিক্সের ছাতার তলায়। এছাড়াও নেটফ্লিক্সের পর্দায় দেখা যাবে স্ট্রেঞ্জার থিংস’, ‘স্কুইড গেমে’র মত জনপ্রিয় সিরিজ। সব মিলিয়ে বলাই যায় এর ফলে চলচ্চিত্র প্রেমীদের মুখের হাসি আরও চওড়া হলো।







