রাজ্য

কোনো জঙ্গি যেনো শেল্টার নিতে পারে ! জনগণ ও প্রশাসনকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই সফরের মাঝেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি থেকে আইসি, ওসিদের সতর্ক থাকার বার্তা দিলেন তিনি। তিনি সতর্ক করে দেন ,কোনভাবেই যেনো কোনো জঙ্গি বা জঙ্গি মনোভাবাপন্ন দুষ্কৃতী যাতে ‘শেল্টার’ তৈরি করতে না পারে । তাঁর জন্য কড়া নজরদারি রাখতে হবে। পাশাপাশি, এদিন উত্তরকন্যা প্রেক্ষাগৃহ থেকে আমজনতাকেও সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বুধবার উত্তরকন্যা প্রেক্ষাগৃহ থেকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন , “আমি পুলিশকে অ্যালার্ট থাকতে বলেছি। কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। সরকারি ব্যক্তি ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।” পাশাপাশি পুলিশকে টহলদারি বাড়ানোর নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন , “আগে বিভিন্ন এলাকায় টহলদারি করা হত। এখন কম হচ্ছে। টহলদারি বাড়াতে হবে। তাহলে স্থানীয় মানুষও জানতে পারবে পুলিশ সক্রিয় রয়েছে।”

উত্তরের জেলাগুলি সীমান্তবর্তী এলাকা হিসাবে অনেকটা স্পর্শকাতর তাই সতর্ক থাকতে হবে বেশি করে। সেখানে চিকেন’স নেকের মতো অতি স্পর্শকাতর এলাকাও রয়েছে । তাই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে সতর্ক বার্তা দিয়ে বলেন, “এই এলাকাগুলি খুবই স্পর্শকাতর। খুব মন দিয়ে কাজ করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.