সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ব্যতিক্রমী দৃশ্য ইথিওপিয়ার কিছু রাখালকে দেখা যাচ্ছে গরুর পাল সামলাতে সামলাতে কাঁধে ঝোলানো Ak-47 রাইফেল নিয়ে হাঁটছেন! যেখানে ভারতের গ্রামীণ অঞ্চলে রাখালরা এখনও মূলত লাঠির উপর নির্ভর করে পশুপালন করে থাকেন, সেখানে আফ্রিকার এই দেশে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে রাখালদের দেখা বিশ্ববাসীকে চমকে দিয়েছে।
ইথিওপিয়ায় গরু শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, বরং তা সামাজিক মর্যাদা এবং আর্থিক অবস্থানের প্রতীক। এই কারণেই ক্যাটল রাস্টলিং অর্থাৎ গরু চুরিকে কেন্দ্র করে প্রায়শই গোষ্ঠীগত সংঘর্ষ ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। অতীতে বল্লম বা তীর-ধনুক দিয়ে গরুর নিরাপত্তা নিশ্চিত করার প্রচলন থাকলেও বর্তমানে সেই জায়গা নিয়েছে আগ্নেয়াস্ত্র, বিশেষত সহজলভ্য এবং সাশ্রয়ী Ak -47
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাখালরা শুধু অস্ত্র নিয়ে চলাফেরা করছেন না, বিপদের সম্ভাবনা টের পেলেই তারা অস্ত্র ব্যবহার করতেও পিছপা হচ্ছেন না। এই অঞ্চলগুলিতে গরু চুরি রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় বহু সময়, যার জেরে প্রাণহানিও ঘটে। ফলে গবাদি পশুর নিরাপত্তার জন্য এই ধরনের সশস্ত্র প্রস্তুতি এখন অনেক রাখালের কাছে বাস্তবতার অংশ।
এই ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই চিত্রকে বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করছেন, আবার কেউ বলছেন এটাই বাস্তবতা যেখানে অস্ত্র না থাকলে বেঁচে থাকাই দায়।







