ক্রাইমদেশ

কটাক্ষের জ্বালা, রাতে খুন: গুরুগ্রামে যুবকের দেহ উদ্ধার, গ্রেপ্তার দুই অভিযুক্ত

রাতের অন্ধকারে প্রবেশ, অপমানের রাগ, আর শেষে মৃত্যু—গুরুগ্রামের এক স্কুলের শৌচালয় থেকে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ পেল চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হয়েছে দুই যুবক—আকাশ ও শিব কুমার। অভিযোগ, শারীরিক গঠন নিয়ে বারবার কটাক্ষ করায় প্রতিশোধ হিসেবে খুন করেছিলেন কর্ণকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ আগস্ট রাতে ওই স্কুলে ঢোকে আকাশ ও শিব। কী কারণে সেখানে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ভেতরে কর্ণের সঙ্গে দেখা হতেই কথাকাটাকাটি শুরু হয়। কর্ণ ফের তাদের রোগা বলে কটাক্ষ করেন। সেই মুহূর্তেই রেগে যান অভিযুক্তরা। এক জন পাথর তুলে সজোরে আঘাত করেন কর্ণের মাথায়, অপর জন কাঁচি দিয়ে আক্রমণ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্ণের।

এরপর দেহটি লুকিয়ে রাখা হয় স্কুলের শৌচালয়ে। ৪ আগস্ট, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক শিক্ষক ভিতরে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে কর্ণের নাম সামনে আসে। সূত্র ধরে গ্রেপ্তার হয় আকাশ ও শিব।

বর্তমানে পুলিশ হেফাজতে থাকা দুই অভিযুক্তকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। হত্যার পেছনে অন্য কোনও কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.