পরনে চেক শার্ট। জামার সঙ্গে মিলিয়ে টুপি সাথে তার উপর লেখা ‘নেভার গিভ আপ’। এই মনোভাব নিয়ে ঋদ্ধিমান সাহা ভারতীয় ক্রিকেটের মঞ্চে বারবার প্রমাণ করেছেন যে কখনো হাল ছাড়বেন না। জাতীয় টিম থেকে বাইরে চলে গেলেও আইপিএলে নিজের কৃতিত্ব দেখিয়েছেন। গত দু’বছর ত্রিপুরায় কাটানোর পর তিনি আবারও বাংলার জার্সিতে ফিরছেন।
ইডেনের প্রেস কনফারেন্স রুমে বসে ঋদ্ধিমান বলেন, “আমি অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবি না। আমার লক্ষ্য এখন শুধুমাত্র রনজি ট্রফি।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমরা সাম্প্রতিককালে ভালো খেলছি। দুইবার ফাইনাল খেলেছি, কিন্তু ছোটোখাটো কিছু ভুল শুধরে নিয়ে ধারাবাহিক হতে হবে।”
তিনি জানিয়ে দেন, “যদি আমি অবসর নেই, তখন সব ফরম্যাট থেকেই খেলা ছেড়ে দেব। বাংলার অধিনায়ক হওয়ার বিষয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত।” সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, “রনজির প্রথম ম্যাচে অধিনায়ক কে হবে, তা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলার প্রথম রনজি ম্যাচ উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১১ অক্টোবর শুরু হবে। তার আগে বাংলা টিম দুবরাজপুরে প্রাক-মরশুম ক্যাম্পে যোগ দেবে এবং কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলার ঘরের মাঠে মোট চারটি ম্যাচ ও তিনটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে।







