কলকাতারাজনীতি

হঠাৎ শহরে সেনা ! খুলে দিল তৃণমূলের মঞ্চ , ছুটে গেলেন মুখ্যমন্ত্রী

শহরে হঠাৎ সেনা ! অভিযোগ , তারা ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে শাসক দলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করেন । রাজ্যের শাসক দলের তরফে , এই মঞ্চ গঠন করা হয়েছিল বাংলা ভাষার অপমান ও বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে । সোমবার দুপুরে , সেনা এসে আচমকাই , সেই মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে । তবে কি কারণে এই পদক্ষেপ , তা এখনো স্পষ্ট নয় । সূত্রের খবর , সেনার তরফে দাবী , এই মঞ্চের পারমিশন নেওয়া হয়েছিল ৩১ আগষ্ট পর্যন্ত । আজ ১ সেপ্টেম্বর , অর্থাৎ ওই সময়সীমা পেরিয়ে গিয়েছে । তাই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে । অপরদিকে আবার , তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া হচ্ছে শুনেই , তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ঘটনাস্থলে পৌঁছেই রীতিমতো ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে!” মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন,টি “দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলত। পুলিশ আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত। আমরাই খুলে দিতাম, আমরা অন্য জায়গায় শিফ্‌ট করতে পারতাম।”

মুখ্যমন্ত্রীর দাবী , মঞ্চ খোলার খবর পেয়ে , যখন গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছান , তখন , প্রায় ২০০ জন সেনা , তাকে দেখে নাকি ছুটে পালিয়ে যান । সেনাবাহিনীর উদ্দেশ্যে , মুখ্যমন্ত্রী বলেন “এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন। দিল্লির কথায় করেছেন। দিল্লির প্রতিরক্ষামন্ত্রীর কথায় করেছেন। এটুকু বুদ্ধি আমাদের আছে। আমরা সেনাকে দোষ দিচ্ছি না। আমরা বিজেপি, তাদের মন্ত্রীকে দোষ দিচ্ছি।”

রাজনৈতিক দলের মঞ্চ ভাঙ্গার জন্য সেনা অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন , “তাদের পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কথা বলা উচিত ছিল। কারণ আইনশৃঙ্খলা পুলিশের অধীনে পড়ে। কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা উচিত ছিল। পুলিশ কমিশনার দলের সঙ্গে কথা বলতে পারতেন। কোথাও কোনও আপত্তি থাকলে আমি এক মিনিটের মধ্যে মঞ্চ খুলে দিতাম। আমার কোনও সমস্যা নেই। সেনা এবং রেলের অধীনে অনেক জায়গা রয়েছে। আমি সেখানে কোনও বিঘ্ন ঘটাতে চাই না। কখনও করিও না।” তারপরেই রীতিমতো কটাক্ষের সুরে , মুখ্যমন্ত্রী বলেন , “সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যায়া হ্যায়? ছুপা রুস্তম বিজেপি হ্যায়।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী , এদিনই জানিয়ে দিয়েছেন , এবার থেকে রানি রাসমণি এভিনিউয়ে হবে এই ভাষা আন্দোলনের কর্মসূচি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.