কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘলা আকাশ ? আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা। চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ । তার প্রভাবে সপ্তাহের মধ্যভাগে শহরতলীকলকাতা-সহ বঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরে র । জেনেনিন আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সপ্তাহের প্রথমে না হলেও মধ্যের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে।
এছাড়াও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । শহর কলকাতাতেও আজ তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।







