বিশ্বস্বাস্থ্য

২০৩০ সালের মধ্যেই শেষ হতে পারে ক্যান্সার, অন্ধত্ব ও পক্ষাঘাত!*

চিকিৎসা বিজ্ঞানের দিগন্তে নতুন আশার আলো দেখা দিয়েছে। যে রোগগুলো একসময় মৃত্যুর সমার্থক ছিল, সেগুলোর সম্পূর্ণ নিরাময়ের পথে এখন দ্রুত এগোচ্ছে বিশ্ব। বর্তমানে বুদাপেস্টের মেডিকেল ছাত্র ক্রিস ক্রিসানথো দাবি করেছেন, ২০৩০ সালের মধ্যেই ক্যান্সার, অন্ধত্ব ও পক্ষাঘাত অতীতের গল্পে পরিণত হতে পারে। তাঁর মতে, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা উন্নত ভ্যাকসিন, জিন এডিটিং, স্টেম সেল থেরাপি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে এ তিন রোগের সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

প্রথম লক্ষ্য ক্যান্সার। প্রচলিত কেমোথেরাপির পরিবর্তে এখন mRNA ক্যান্সার ভ্যাকসিন ও পার্সোনালাইজড চিকিৎসা উন্নয়নের পথে। বহু ওষুধ এবং জেনেটিক এডিটিং প্রযুক্তি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার ধাপে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যান্সার শীঘ্রই প্রাণঘাতী নয় বরং নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হবে।দ্বিতীয় লক্ষ্য অন্ধত্ব। জিন এডিটিং ও স্টেম সেল ব্যবহারে দৃষ্টিশক্তি ফিরছে কিছু রোগীর। ইতিমধ্যেই দুই দৃষ্টিহীন রোগীর দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ‘প্রাইম এডিটিং’ প্রযুক্তি বংশগত অন্ধত্বের জন্য দায়ী জেনেটিক ত্রুটি সংশোধনে আশার সঞ্চার করেছে।তৃতীয় লক্ষ্য পক্ষাঘাত। চীনে মস্তিষ্কে ইমপ্লান্ট ও মেরুদণ্ডে বৈদ্যুতিক উদ্দীপনা দিয়ে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত দুই রোগীকে হাঁটার সক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে সামাজিক প্রতিক্রিয়ায় কেউ বিজ্ঞানকে সাধুবাদ জানালেও, কেউ ওষুধ শিল্পের মুনাফার কারণে ক্যান্সারের স্থায়ী নিরাময় নিয়ে সংশয় প্রকাশ করেছেন।এদিকে, দ্য ল্যানসেট-এর এক গবেষণায় গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি (GLOBOCAN) ২০২২-এর তথ্য অনুসারে দেখা গেছে, মোট ক্যান্সার রোগীর সংখ্যায় ভারত বিশ্বে তৃতীয় এবং মৃত্যুহারে দ্বিতীয় স্থানে। বয়স্ক ও মধ্যবয়সীদের মধ্যে ঝুঁকি বেশি হলেও, শিশু ও তরুণদের মধ্যে তা তুলনামূলকভাবে কম।

বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো জ্বললেও কার্যকর প্রতিরোধ ও চিকিৎসা অবকাঠামো বাড়ানো এখনো জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.