রাজ্য

নোবেলজয়ী অমর্ত্য সেনও ডাক পেয়েছেন হিয়ারিংএ! তীব্র ক্ষোভ বোলপুরে

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও পেয়েছেন শুনানির ডাক ? নাগরিকত্বের প্রমান দিতে হবে তাঁকেও ? মঙ্গলবার রামপুরহাটের সভা থেকে সে কথাই তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের বক্তব্য প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ বোলপুরবাসী। এদিন রামপুরহাটের জনসভা থেকে তৃণমূল সাংসদ বলেন, ”অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি।”

অমর্ত্য সেন বর্তমানে বিদেশে রয়েছেন। তবে বেশিরভাগ সময় বিদেশে কাটালেও , তিনি ভারতীয় নাগরিক , এবং ভারতে এসে তিনি ভোটও দেন । এমনকি নির্দিষ্ট সময়ে এনুমারেশন ফর্মও জমা দিয়েছেন। তাহলে কী কারণে তাঁর হিয়ারিং? নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এক কর্তা এবিষয়ে বলেছেন, ‘‘এটা রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি”।

কমিশন সূত্রে জানা গিয়েছে , বিএলও অর্মত্য সেনের শান্তিনিকেতনে প্রতীচী বাড়িতে যাবেন এবং সেখানেই হবে তার হিয়ারিং। তবে উল্লেখ্য , অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরা সভা থেকে বললেও , এখনও কোনো নোটিশ পাননি অমর্ত্য সেন। এমনকি ২০২৫-র তালিকায় ১৬১ নম্বরে নামও ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদের। খসড়া তালিকাতেও ছিল তাঁর নাম ।

উল্লেখ্য , এবিষয়ে নির্বাচনের কাজে যুক্ত এক ইআরও বলেছেন, ‘‘যতটুকু জানতে পেরেছি যেহেতু ২০০২ সালের তালিকায় অর্থনীতিবিদের নাম ছিল না, তাই তিনি মায়ের নথি দিয়েছে বংশক্রমের মিল দেখিয়ে এনুউমারেশন ফর্ম পূরণ করেছেন। সেখানেই হয়ত নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মা অমিতা সেনের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাক পনেরো বছরের নিচে হওয়ায় প্রযুক্তিগত ব্যবস্থায় ‘রিভেরিফাই’র আওতায় এসেছে। তার জন্যই হয়ত শুনানির নোটিস পেতে পারেন নোবেলজয়ী।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.