বিশ্ব

এ বার AI ও রোবটের উপর কর বসানোর প্রস্তাব বিল গেটসের, কর্মসংস্থান নিয়ে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবটের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে এবার বড়সড় বার্তা দিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের পরিবর্তে AI ও রোবটের ব্যবহার বাড়তে থাকলে ভবিষ্যতে কর্মসংস্থানের উপর বড় প্রভাব পড়তে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় সরকারগুলিকে AI প্রযুক্তি এবং রোবটের উপর কর আরোপের বিষয়টি বিবেচনা করা উচিত।
বিল গেটসের বক্তব্য, এতদিন যে কাজগুলি মানুষের মাধ্যমে সম্পন্ন হত, আগামী দিনে তার বড় অংশই করে ফেলবে যন্ত্র। ফলে অটোমেশনের সুবিধা নিয়ে সংস্থাগুলির লাভ বাড়লেও কর্মসংস্থানের সুযোগ কমতে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সাধারণ কর্মীদের উপর।
তাঁর মতে, কর ব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন আনা প্রয়োজন। AI ও রোবটের ব্যবহারে লাভবান সংস্থাগুলির কাছ থেকে কর আদায় করে সেই অর্থ কর্মহীন হয়ে পড়া কর্মীদের সহায়তা, পুনঃপ্রশিক্ষণ এবং সামাজিক সুরক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে।
প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য ও কর্মসংস্থানের ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.