ক্রাইমদেশ

হার্ট অ্যাটাকে নয় শ্বাস রোধে করে খুন স্বামী! ঘটনা প্রকাশ্যে আসতেই….

স্ত্রীর দাবি জানিয়েছিল, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছিল তাঁর স্বামীর। কিন্তু পরে পুলিশের হাতেই গ্রেপ্তার মহিলা। কেননা, স্বামীর দেহের রিপোর্টেই সরলো রহস্যের পর্দা। বছরতিরিশের স্বামীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।
ঘটনাটি ঘটে ৪ঠা এপ্রিল। দীপক নামের এক রেলকর্মীর দেহ উদ্ধার তাঁর নিজের বাড়ি থেকেই।
ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের নাজিবাবাদের আদর্শনগরের। এএসপি সঞ্জীব বাজপেয়ী ঘটনাটি সম্পর্কে সংবাদমাধ্যমে জানান, দীপকের স্ত্রীর নাম শিবানী। শিবানী তাঁর দেওর পীযূষকে ফোনে জানিয়েছিলেন, তাঁর দাদার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়,তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৌদির ফোন পেয়েই পীযূষ সঙ্গে সঙ্গে হাসপাতালে দৌড়ন। গিয়ে দেখলেন দাদা দীপক ততক্ষণে মারা গেছেন। দাদার মৃত্যুতে দীপকের মনে সন্দেহের সৃষ্টি হয়।
সাথে সাথে তিনি থানায় গিয়ে ডায়েরি করায়। তাঁর দাদার দেহ যাতে ময়নাতদন্ত করা যায়, সেই অনুরোধও জানিয়েছিল পুলিশকে। যথারীতি তার ময়নাতদন্ত হলে তার রিপোর্টেই বেরিয়ে আসল সত্য। দীপকের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক নয়, শ্বাসরোধ। এই রিপোর্ট পেতেই শিবাণীকে জেরা করা হয়।
জানা যায়, দেড় বছর আগে বিয়ে হয়েছিল শিবাণী-দীপকের। তাঁদের ছয়মাসের এক কন্যাসন্তানও রয়েছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এবং সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.