বিনোদন

‘ডেলিভারি বয়’সেজে মন্নতে প্রবেশ করার প্রচেষ্টা, কি উদ্দেশ্য ছিল তার?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। কিন্তু অনেকেই আছেন যারা বিতর্কের বদলে সকলের আপনজন হয়ে চর্চায় থাকেন। এমনই একজন হলেন বলিউড তথা ভারতবর্ষের সেল্ফ মেড সুপারস্টার ‘কিং খান’খ্যাত অভিনেতা শাহরুখ খান। তাঁর এক ঝলক দেখার জন্য প্রতিদিন ‘মন্নত’-এর বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন। অনেকে আবার তাঁর জন্মদিনও পালন করেন। তাঁর অনুরাগীদের সবথেকে বড় আশা থাকে যে তিনি যেন অন্তত একবার ‘মন্নত’-এ প্রবেশ করে শাহরুখ খানের সাথে দেখা করতে পারেন। এবার এমনই এক ঘটনা ঘটেছে। এক অনুরাগী ডেলিভারি বয়ের ছদ্মবেশে ‘মন্নত’এ প্রবেশের চেষ্টা করলেন।

ডেলিভারি বয় সেজে শাহরুখের বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন নেট ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে ‘মন্নত’-এর মূল দরজার সামনে রক্ষীদের সঙ্গে কথা বলছেন শুভম। রক্ষীরা তাঁর প্রবেশ নিষেধ করে দেয়। তখনই একটি বুদ্ধি লাগলেন শুভম। অনলাইনে দুটো কফি অর্ডার করেন তিনি। তারপর ডেলিভারি বয় কফি নিয়ে হাজির হলে তাঁকে রাজি করিয়ে নিজে ডেলিভারি বয় সেজে‘মন্নত’এ হাজির হন।

রক্ষীরা প্রশ্ন করায় তিনি জানান হয়তো কোনো অনুরাগী ভালবেসে কফি উপহার পাঠিয়েছেন কিং খানের জন্য। খুব শান্ত গলায় ডেলিভারি বয়কে রক্ষী বলেন, যিনি উপহার পাঠিয়েছেন তাঁকে ফোন করতে। তখনই তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। তবে ভিডিওতে রক্ষীর কথা শুনে সবাই বেশ আনন্দিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.