ফের বেপরোয়া বাসের গতিতে মর্মান্তিক দুর্ঘটনা। এবার পশ্চিম আফগানিস্তানের হেরাতে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। এই চাঞ্চল্যকর ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবোঝাই বাস এক ঝাঁক পরিযায়ী শ্রমিক নিয়ে ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিল। সেই সময় অতিরিক্ত গতিতে চলছিল বাসটি। যার ফলে একটি ট্রাক ও মোটর সাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আগুন জ্বলে ওঠে।সেই আগুনে ঝলসে যায় গোটা বাস। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ৭১। এমনকি তার মধ্যে ১৭ জন শিশু রয়েছে। সময়ের সঙ্গে এই সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।







