সম্প্রতি প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এই প্রাকৃতিক দুর্যোগে বুধবার পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২ শতাধিক ওপর মানুষ। এরইমধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চাম্বা। ঘন্টাখানেকে দুইবার কম্পন অনুভূত হওয়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের মতো প্রাকৃতিক দুর্যোগে জরাজীর্ণ হিমাচল প্রদেশ। এমনকি এই দুর্যোগে প্রাণ গেছে কমপক্ষে ২৭৬ জনের। পাশাপশি এই তীব্র বৃষ্টিপাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৩ জন। এই পরিস্থিতির মধ্যেই বুধবার ভোর ৩:২৭ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা দেখা গিয়েছে ৩.৩। এই কম্পনের উৎসস্থল মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে।
এরপর দ্বিতীয় ভূমিকম্প হয়েছে একইদিনে ভোর ৪:৩৯ নাগাদ। তবে দ্বিতীয়বার কম্পনের তীব্রতা আরো বেশি ছিল। রিখটার স্কেলে তার মাত্রা দেখা গিয়েছে ৪.০। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এক ঘণ্টার ব্যবধানে পর পর দুই বার কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।







