বিনোদন

‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে বিতর্ক, মুখ খুললেন মিঠুন, পাল্টা মত শাশ্বত ও সৌরভের

ট্রেলার প্রকাশের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। রাজনৈতিক মহলে সমালোচনা, একাধিক এফআইআর এবং কলকাতায় ট্রেলার লঞ্চ বাতিল হওয়া নিয়েই উত্তাল পরিস্থিতি। অভিযোগ উঠেছে, ছবিতে নাকি সাম্প্রদায়িক বিভাজনের সুর রয়েছে। তবে এই কঠিন সময়ে ছবির পাশে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী।

মেগাস্টার মিঠুনের বক্তব্য,”আপনি যখনই বাস্তবকে তুলে ধরবেন, তখন তা স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যায়। এটা আশ্চর্যের যে কেউ বাস্তবতার মুখোমুখি হতে চায় না। আপনারা কি জানেন নোয়াখালিতে কী হয়েছিল? এটা আমার জন্মের আগে হয়েছিল। নোয়াখালীতে প্রায় ৪০,০০০ হিন্দুকে হত্যা করা হয়েছিল। গ্রেট ক্যালকাটা কিলিং-এর ক্ষেত্রেও একই ব্যাপার ছিল এবং মানুষ এর বিরুদ্ধে বিদ্রোহ করবে। এটাই সত্য, এবং যখনই কেউ সত্য নিয়ে কথা বলে, তখনই তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যায়। আমরা এর কী করতে পারি?” বিবেক অগ্নিহোত্রী বলছেন,”দয়া করে সত্যিটা জানুন।”

অন্যদিকে, ছবির দুই গুরুত্বপূর্ণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। শাশ্বতের দাবি, তিনি কেবলমাত্র একজন অভিনেতা হিসেবে একটি চরিত্রে অভিনয় করেছেন। ইতিহাস বিকৃত হচ্ছে কি না, তা নির্ধারণ করা তাঁর দায়িত্ব নয়। এমনকি শুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’, পরে নাম পরিবর্তন হয় বলেও তিনি জানান। সৌরভ দাসের মন্তব্যও একই রকম। তাঁর কথায়,”আমি শুধু গোপাল পাঠার চরিত্রটিই জানি। অভিনয় করার মানেই কোনো মতাদর্শের সঙ্গে একাত্ম হওয়া নয়। শক্তিশালী একটি চরিত্র পেয়েছি, তাই করেছি।” সব মিলিয়ে, একদিকে রাজনৈতিক চাপানউতোর, অন্যদিকে অভিনেতাদের সাফাই এই দুই প্রেক্ষাপট মিলিয়েই ‘দ্য বেঙ্গল ফাইলস’ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.