প্রতিদিন প্রতিনিয়ত রাজ্য সহ সারা দেশব্যাপী আন্দোলন চলছে আরজি করের নৃশংস ঘটনার বিরুদ্ধে। পাশাপাশি সুরক্ষা না পেলে তারা কাজের যোগ দেবে না বলে দাবি করেছে আর জি করের করেন সমস্ত চিকিৎসাকেরা। যার জন্য গত ১০ই আগস্ট থেকে আর জি কর হাসপাতালে কার্যত রোগী পরিষেবা ব্যাহত হয়ে পরেছে। শনিবার আরজি করে বিনা চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।। তবে সেই খবর ভুয়ো বলে কার্যত উড়িয়ে দিল আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
তিলোত্তমার দোষীদের শাস্তির দাবি নিয়ে উত্তাল হয়েছে চিকিৎসকদের পাশাপাশি সমস্ত মহলের মানুষ। এমনকি ডাক্তাররা নির্যাতিতার দোষীদের শাস্তির দাবির সঙ্গে স্লোগান তুলেছে ‘no security no duty’। যার জন্য অচল হয়ে পরেছে আরজি করের পরিষেবা। তবে গতকাল সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আরজি কর মেডিক্যালে বিনা চিকিৎসায় পরে থেকে কোন্নগরের এক যুবক প্রাণ হারিয়েছে। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি। পাশাপাশি তিনি লিখেছেন অসুস্থ রোগীদের এড়ানো ফলে সেই গাফিলতির জেরে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেই গাফিলতি খুনের সমান। তবে এই ঘটনাকে কার্যত ধূলিসাৎ করেছেন আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
আরজিকরের সুপারের দাবি ভর্তি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সেই যুবক পুরোপুরি চিকিৎসা পেয়েছেন। ভর্তির পর থেকে তিন ঘন্টা হাসপাতালে থাকার সময়কালীন যা যা চিকিৎসা হয়েছে সবটাই নথি রয়েছে হাসপাতালে বলে দাবি তার। এই রোগীকে পরিষেবা দিয়েছে সিনার ডাক্তার থেকে শুরু করে পুরো সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি তিনি রোগীদের আশ্বস্ত করেন আরজি করে কোন রোগী পা দিলে পুরোপুরি চিকিৎসা পরিষেবা পাবে তারা। এমনকি বিনা চিকিৎসায় যেই রোগী মৃত্যুর খবর ছড়িয়েছে সেটা পুরোপুরি ভুল বলে দাবি আর জি করের সুপারের।
এপ্রসঙ্গে আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার কাছে যা খবর আছে সেই অনুসারে সকাল ৮টা ৪০ মিনিটে আমাদের এখানে ভর্তি হয়। তাঁকে অন্য হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছিল। পলিট্রমা পেশেন্ট ছিল। আমাদের অত্যন্ত দক্ষ অস্থিবিশারদ ও ট্রমা কেয়ারের টিমের সিনিয়র চিকিৎসকরা সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু করেন। তাঁর ডিজিটাল এক্সরে করা হয়। নিয়ম মেনে যা যা চিকিৎসা পাওয়া উচিত সমস্ত দেওয়া হয়েছে। ওনার মাথায় আঘাত ছিল। এর পর সিটিস্ক্যান করতে গিয়ে ওনার মস্তিষ্কে সমস্যা শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা হাসপাতালে তিনি সম্পূর্ণ চিকিৎসা পেয়েছেন। বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ রোগীর মৃত্যু হয়। এটা সম্পূর্ণ ভুল খবর যে রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। আমার কাছে তাঁর চিকিৎসার সম্পূূর্ণ নথি রয়েছে। যেহেতু এটা পুলিশ কেস তাই মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে। কেউ তথ্য জানার অধিকার আইনে আবেদন করলে সমস্যা নেই। রোগী ভর্তি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে রোগীর সম্পূর্ণ চিকিৎসার নথি রয়েছে। শুধু সিনিয়র চিকিৎসকরাই নন, হাসপাতালের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য দিন – রাত কাজ করছেন। আরজি করে কোনও রোগী এলে সে চিকিৎসা পাবে না এটা কখনও হবে না।’







