সারা জীবনের প্রতীক্ষিত সেই মুহূর্ত—বিয়ের প্রথম রাত। নবদম্পতির কাছে এটি শুধু আনন্দের নয়, আবেগেরও এক অনন্য সময়। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল একেবারেই ভিন্ন দৃশ্য। নিজের সুহাগ রাতে আজব এক বিপাকে পড়লেন এক যুবক।
ভিডিওতে দেখা যায়, নববধূর সঙ্গে মিলনের আগেই সমস্যায় জড়িয়ে পড়েন তিনি। কারণ, নিজের পাজামার দড়িই খুলতে পারছিলেন না ওই যুবক। ফলে বহু প্রতীক্ষার রাতও পরিণত হয় হাস্যকর পরিস্থিতিতে।
ঘটনার ভিডিওটি ইনস্টাগ্রামের জনপ্রিয় হ্যান্ডেল ‘ashli_sona_’ থেকে পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় ১ লাখ ১৭ হাজারেরও বেশি লাইক পড়েছে।
নেটিজেনদের প্রতিক্রিয়াতেও ছড়িয়েছে মজার ছড়াছড়ি। কেউ লিখেছেন, “বব্বর জি, সাহায্য করুন।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কেমন পরিস্থিতি ভাই?” এক নেটিজেন মজা করে লিখেছেন, “ভাবীজি উপরে টিকটিকি আছে।”
হাস্যকর এই ভিডিও এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে নবদম্পতির ‘প্রথম রাত’-এর গম্ভীর আবহ, অন্যদিকে এমন বিব্রতকর ঘটনা—এই বৈপরীত্যই নেটিজেনদের মুখে হাসি ফোটাচ্ছে।







