Uncategorized

এক ওভারে ছয় বোলার! ঈশান কিশনের ‘ম্যাজিক ওভার’ ভাইরাল ক্রিকেট মহলে

ঈশান কিশন নামটা এতদিন ব্যাট বা বিতর্কে শিরোনামে এসেছে। এবার আলোচনায় এলেন বল হাতে—তাও একেবারে অভিনব কায়দায়! উইকেটকিপারের দস্তানা ছেড়ে এক ওভারে ছ’টি বল করলেন ছ’টি ভিন্ন ভঙ্গিতে। কেউ বলছেন এটা মজা, কেউ বলছেন প্রতিভার নতুন বহিঃপ্রকাশ। তবে এক ওভারে ধোনি, হরভজন থেকে শেন ওয়ার্ন—সবাইকে যেন একসঙ্গে স্মরণ করিয়ে দিলেন ২৬ বছরের এই ক্রিকেটার।

বর্তমানে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলছেন ঈশান। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ৮৭ এবং সমারসেটের বিরুদ্ধে ৭৭ রান করে ব্যাটে নজর কেড়েছেন। তবে আলোচনায় উঠে এসেছে সমারসেট ম্যাচে তাঁর সেই বিখ্যাত ওভার। প্রথম বল হরভজন সিংয়ের স্টাইলে, দ্বিতীয়টি শেন ওয়ার্নের মতো। এরপর অফ স্পিন, লেগ স্পিন, স্লো বল—এক ওভারে যেন বলিং কার্নিভাল! নটিংহ্যামশায়ার এই মুহূর্তের ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

২০১৪-তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ধোনির বল করার পর আর কোনও ভারতীয় উইকেটকিপারকে আন্তর্জাতিক ম্যাচে বল করতে দেখা যায়নি। ঈশান ঘরোয়া ক্রিকেটেও বল করেননি, তাই কাউন্টিতে তাঁর এই রূপ দেখে চমকে উঠেছেন সকলে।

২০২৩ সালে ভারতীয় দলের শৃঙ্খলাভঙ্গ করে বাদ পড়েন ঈশান। তারপর ঘরোয়া ক্রিকেটে বড় কিছু করে নজরে আসেননি। তবে আইপিএলে হায়দরাবাদের হয়ে শতরান করে জানান দেন, ফর্মে রয়েছেন। এবার বোলিং-অবতার যেন বলছে—ঈশান কিশনকে এখনও পুরোপুরি চেনা হয়নি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.