খেলাধুলা

শতক বীর সঞ্জু – তিলক , সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে ভারত

এ যেনো শুধুই নজির গড়ার খেলা । প্রোটিয়াদের বিরুদ্ধে গর্জে উঠলেন সঞ্জু – তিলক । একেবারে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে ভারত ।তৈরি হলো একের পর এক নজির ।

টসে জিতে , প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত । কোনো লক্ষ্যকে তাড়া করা নয় , লক্ষ্য মাত্রা নির্ধারিত করতে নামে জাতীয় দল । ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২৮৩ । যা এখনো পর্যন্ত বিদেশের মাটিতে দেশের সর্বোচ্চ টি ২০ রান ।

ওপেনিং জুটি হিসেবে ব্যাট হতে নামেন সঞ্জু ও অভিষেক। ১৮ বলে ৩৬ গড়ে আউট হন অভিষেক । তবে পরিস্থিতি টালমাটাল হয়নি , রানের ধারাবাহিকতা বজায় থাকে । চমক দেখা যায় শতক বীর সঞ্জু স্যামসন ও তিলক বর্মার । অপরাজেয় ছিলেন দুজনেই । ৫৬ বলে সঞ্জু গড়েন ১০৯ রান , যার জেরে একই বছরে তৃতীয় বার শতক গড়ার নজির গড়লেন তিনি । অপরদিকে ৪৭ বলে তিলক গড়েন ১২০ রান অর্থাৎ ব্যাক টু ব্যাক শতক আসলো তিলকের ব্যাটে । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি ২০ শতক গড়লেন তরুণ তারকা। পাশাপাশি একটি টি ২০ ম্যাচে সর্বোচ্চ ছক্কার নজিরও গড়ল ভারতীয় দল । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ ওভারে ২৩ টি ছয় আসে , ভারতীয় ব্যাটার দের ব্যাট থেকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.