দেশ

বাংলায় কথা বললে বাংলাদেশী তকমা – এই ইস্যুতে কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

বর্তমানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেগুলোতে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে। সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন এই বিষয়টা উঠে আসে। তখনই আদালত কেন্দ্র সরকারের কাছে জবাব তলব করে।

শুক্রবার বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচী ও বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের করা মামলার শুনানি হয়। সেই সময় ওয়েলফেয়ার বোর্ডের প্রতিনিধি হিসেবে আইনজীবী প্রশান্ত ভূষণের সাওয়ালে উঠে আসে কি ভাবে সোনালি বিবি আট মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী-সন্তান সহকারে পুশব্যাক করা হয়।বর্তমান পরিস্থিতিতে তিনি দেশহীন অবস্থায় রয়েছে। এই পরিবার দিল্লির বুকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। এরপর গত জুনে দিল্লি পুলিশ বাংলা ভাষায় কথা বলার জন্য আটক করে। এই মামলার শুনানি চলাকালীন অস্বস্তিতে পরলো কেন্দ্রের সরকার।

পাশাপশি এই শুনানিতে উঠে আসে কেন্দ্রের প্রশাসন কি ভাবে দিনের পর দিন হেনস্থা করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। আইনজীবী প্রশান্ত ভূষণ নিজের সওয়ালে তুলে ধরেন কোনো রকম পরিচয় পত্র যাচাই না করে শুধুমাত্র ভাষার ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এমনকি সেই দিনের শুনানিতে জানা যায় বারংবার এই মামলায় কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়ে নোটিস ইস্যু করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই এবার দেশের সর্বোচ্চ আদালত এই নিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়ে নোটিস জারি করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.