Operation Sindoorদেশ

সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ তিন লস্কর জঙ্গি, তল্লাশি জারি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কেল্লার এলাকায় মঙ্গলবার সশস্ত্র বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে তিন লস্কর-ই-তৈয়বা জঙ্গি নিহত হয়েছে।

সেনাবাহিনীর এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট খবর পাওয়ার পরই সেনাবাহিনী একটি “অনুসন্ধান ও ধ্বংস” অভিযান শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “১৩ মে ২০২৫ তারিখে, রাষ্ট্রীয় রাইফেলসের একটি ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সোপিয়ানের শৌকাল কেল্লার সাধারণ এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়া যায়। এরপর ভারতীয় সেনাবাহিনী একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে।”

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালেই কেল্লার আশেপাশে সন্দেহজনক গতিবিধি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই তারা নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। জঙ্গিরা লুকিয়ে থাকা একটি বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে, ভেতর থেকে অতর্কিতে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানা গেছে।
বর্তমানে এলাকাটিতে আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, সম্প্রতি পহেলগাঁওয়ের হামলার পর থেকেই দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষ সেই তল্লাশি অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে। নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পর উপত্যকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী তরফে জানানো হয়েছে তাদের এই অভিযান ‘ অপারেশন কেল্লার ‘ এখনো জারি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.