খেলাধুলাদেশ

‘সৌরভকে সরানো বেআইনি’, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

এবার জনস্বার্থ মামলা! বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এই দাবিতে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলাটি দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা বর্তমান।

মামলাকারীর বক্তব্য, ‘বিসিসিআই-এর সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিকমতো মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন? তাঁকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যেকোনও ব্যক্তি বিসিসিআই এবং রাজ্য ক্রিকেট সংস্থায় আলাদা আলাদাভাবে ছ’বছর পর্যন্ত প্রশাসকের পদে থাকতে পারেন। সেক্ষেত্রে আইনি বাধা নেই।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সরানো হবে, সেই আশঙ্কার কথা আগে থেকেই শোনা যাচ্ছিল। শোনা যায়, এই মর্মে নাকি দিল্লির এক উচ্চপদস্থ রাজনৈতিক নেতার বাড়িতে বৈঠকেরও আয়োজন করা হয়। সৌরভকে নিয়ে যে বোর্ডের অধিকাংশ কর্তাই খুব একটা খুশি ছিলেন না তা স্পষ্টই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.