গত বছরের মতো এই বছরও ১৩ মে সিবিএসই-র (CBSE) ফল প্রকাশ হল। ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর ফল্প্রকাশ হয়ে গিয়েছে। চলতি বছরে ৮৮.৩৯%পড়ুয়া পাশ করেছেন, গত বছরের তুলনায় যা ০.৪১% বেশি। প্রতিবছরের ন্যায় এই বছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার (৯১%) বেশি। চলতি বছরে ৪২ লক্ষ পড়ুয়া সিবিএসই-র পরীক্ষায় বসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় ৪ এপ্রিল।
যে সকল ওয়েবসাইটগুলিতে দ্বাদশ শ্রেণির ফল জানতে পারা যাবে সেগুলি হল:
1. cbse.gov.in
2. cbseresults.nic.in
3. results.cbse.nic.in







