কলকাতা

ফের উল্টোডাঙ্গা উড়ালপুল ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

সোমবার ভোরে উল্টডাঙ্গা উড়ালপুল ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত হয়ে মৃত ২ বাইক আরোহীর। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ভোর ৫ টা নাগাদ ইএম বাইপাসের দিক থেকে আসা একটি বাইকে ৪ যুবক হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। সেই সময় ওই বাইকের চালক একটি গাড়ি কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লেকটাউন এর দিকে যাওয়ার লেনের রেলিংয়ে।

৪ জনই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে উড়ালপুলের ওপর। আশঙ্কা জনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক ২ জন কে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত তিলজলার বাসিন্দা মহম্মদ শোয়েব ও তাঁর ভাই ১৭ বছরের মহম্মদ সোহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২ তরুণ বেনিয়াপুকুরের বাসিন্দা বলে জানা জানা যাচ্ছে। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালানো থেকে শুরু করে এক বাইকে ৪ জন, শহরে ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.