কলকাতা

মাঝআকাশে কী ঘটল? কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানটির

আগরতলা থেকে কলকাতার উদ্দেশে উড়ছিল যাত্রীবোঝাই একটি বিমান। কিন্তু মাঝআকাশেই হঠাৎ ঘটে যায় অঘটন। উড়ানের কিছুক্ষণ পরই এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই পাইলট যোগাযোগ করেন কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে। জরুরি সংকেত মেনে বিমানটিকে দ্রুত কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। অসুস্থ যাত্রীকে নামিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই রকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে দিল্লি থেকে ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান ককপিট ক্রু। তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেন তারা এবং বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের অন্য বিমানে স্থানান্তর করা হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন,
“৩১শে আগস্ট দিল্লি থেকে ইনদওরগামী ফ্লাইট AI2913 টেক-অফের কিছুক্ষণ পরই ফিরে আসে। ককপিটে আগুন লাগার সতর্কবার্তা দেখা যায়। স্ট্যান্ডার্ড নিয়ম মেনে ইঞ্জিন বন্ধ করে বিমান নিরাপদে অবতরণ করানো হয়। ফ্লাইটটি আপাতত গ্রাউন্ডেড রয়েছে এবং যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানো হচ্ছে।”

ক্রমাগত এই ধরনের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.