রাজ্য

‘একজনেরও নাগরিকত্ব গেলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করব’, বিস্ফোরক শুভেন্দু

নাগরিকত্ব সংশোধনী আইন লাগুকে কেন্দ্র করে শাসক-বিরোধী লড়াই অব্যাহত। কিছুদিন পূর্বেই হাবড়ার সভা থেকে সিএএ নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হাবড়া থেকেই পাল্টা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করব শুভেন্দুর উবাচ, ‘আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্যাগ করবেন তো। করবেন তো আপনি?’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সিএএ নিয়ে সতর্ক করেছেন মানুষকে। তিনি বলেছেন, ‘এই আইনটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য। অত্যন্ত ভয়ঙ্কর! কালাকানুন!’ মুখ্যমন্ত্রী আরও বলেন,’ ‘যদি সিএএ দেখিয়ে, এনআরসি নিয়ে এসে কারও, যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব ক্যানসেল করা হয়, তা হলে কিন্তু আমরা কেউ চুপ থাকব না। আমরা জোরালভাবে এটার প্রতিবাদ করব। আর সিএএ-র নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেব না। ‘

অতীতে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এবার সরব শুভেন্দু। চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.