বিনোদন

লাল বিকিনিতে প্রাইভেট পুলে ভাইরাল ছবি, অনুরাগীদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন ‘বং ক্রাশ’ সিস্টার্স

রবিবার সকালেই নেটদুনিয়ার তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিলেন চক্রবর্তী বোনেরা। ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী—দু’জনকেই লাল বিকিনিতে প্রাইভেট পুলে রিল্যাক্স মুডে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তুলেছে নেটপাড়ায়।

ঋতাভরীর মন ছিল ছবি ও ভিডিও ক্যাপচারে, অন্যদিকে দিদি চিত্রাঙ্গদা ডুব দিলেন সাঁতারের জগতে। ছবি শেয়ার করে ঋতাভরী লেখেন—
“তুমি কী বললে তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ এটা আমার জীবন।”
এরপরই কমেন্ট বক্স ভরে গেল অনুরাগীদের ভালোবাসায়। কেউ লিখলেন, “তুমি খুব সুন্দর… আমার ফেভারিট”, আবার কেউ মন্তব্য করলেন, “ললতি থেকে ফুল্লরা… ক্রাশ ফরেভার।”

টেলিভিশনের ‘ওগো বধূ সুন্দরী’-তে ললিতা চরিত্র দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তারপর থেকে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’, ‘বহুরূপী’—প্রতিটি ছবিই তাঁর অভিনয়যাত্রায় নতুন অধ্যায় যোগ করেছে। বিশেষ করে ‘ফুল্লরা’ চরিত্রে অভিনয় করে তিনি সাইজ-জিরো’র প্রচলিত ধারণাকে ভেঙেছিলেন।

অন্যদিকে, দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী বাংলা ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই সমান পারদর্শী। ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা—সবেতেই দক্ষ হাতে কাজ করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।

দু’জনকে একসঙ্গে এই রূপে দেখে অনুরাগীদের চোখে ভেসে উঠছে একটাই ছবি—গ্ল্যামার, আত্মবিশ্বাস আর ভালোবাসায় ভরা বোনেদের স্পেশ্যাল বন্ডিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.