জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন কে জানিও মেলেনি ফল। তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন । বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন। তেমনি আজ শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর নতুন হালদারপাড়ায়,এরকমই এক পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে লাগালেন সচেতনতামূলক পোস্টার।
ঘরের মধ্যে থেকে বেআইনি মদের বোতল বের করে রাস্তায় ঢাললেন। শতাধিক মহিলার আন্দোলনে মদ বিক্রেতা কে তার স্বীকারোক্তি নিয়ে বাধ্য করলেন মদ বিক্রি থেকে বিরত থাকার। তবে এখন দেখার আদেও সেই কথা রাখেন কিনা ওই বেআইনি মদ বিক্রেতা। আর প্রশাসন কি পদক্ষেপ নেয় এই বিষয়ে সেদিকেও তাকিয়ে এলাকার মহিলারা।







