আবারও সিরিজ শুরুর আগে , বিরাটের প্রশংসায় গম্ভীর । বাংলাদেশের বিরুদ্ধে , টেস্ট সিরিজের আগেও , গৌতমের মুখে শোনা গিয়েছিল বিরাটের প্রসংশা । বিরাটের রানের খিদের প্রসংশা করেছিলেন তিনি । তবে বাংলাদেশ সিরিজে কোহলির ব্যাট আগুন ঝড়াতে না পারলেও , নিউজিল্যান্ড সিরিজের আগে , আবার কোহলির হয়ে ব্যাট ধরলেন গৌতম । গম্ভীরের মতে , বিরাটের রানের খিদে এখনো প্রথম দিনের মতোই । গম্ভীর বলেন , “কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও এক জন বিশ্বমানের ক্রিকেটার। এত দিন ধরে দেশের হয়ে ভাল খেলছে। এখনও ওর রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় অভিষেক হল।”
এমনকি বিরাটের অভিষেকের সময়ও, তাঁর উল্টো দিকে ব্যাট হাতে ছিলেন গম্ভীরই । সেবিষয় গম্ভীর বলেন , “শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির অভিষেকের কথা আমার স্পষ্ট মনে আছে। ওর সঙ্গে আমি ব্যাট করছিলাম। তখনই ওর রানের খিদে দেখেছিলাম। সেই খিদেই ওকে এত বড় ব্যাটার তৈরি করেছে। আমি নিশ্চিত, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ও রান করার জন্য মুখিয়ে থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একই মানসিকতা নিয়ে নামবে।”
গম্ভীরের মতে , বিরাটের ব্যাট , একবার রান ঝড়াতে শুরু করলে , তাঁর ধারাবাহিকতা ফিরে আসবে । তিনি বলেন , “আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেই কোহলি ধারাবাহিক ভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে কোহলির লক্ষ্য থাকবে।”







