জেলা

রান্নাঘরে হঠাৎ BJP বিধায়কের ঢুকে পড়া—কী হল এরপর?

মাস কয়েক আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে রোগীদের খাবারে দেওয়া মাছের আকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই ঘটনার পর আবারও হাসপাতালের খাবারের মান নিয়ে শুরু হল বিতর্ক। এবার সরাসরি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের রান্নাঘরে হাজির হয়ে ক্ষোভ উগরে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা।

জানা গিয়েছে, হঠাৎ করেই দুপুরবেলা মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। শুধু তাই নয়, রান্নাঘরের পরিস্থিতি নিজের মোবাইলে ভিডিও করে পোস্ট করেন সামাজিক মাধ্যমে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় (যদিও সত্যতা যাচাই হয়নি)

ভিডিও ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাসপাতালের খাবারের মান নিয়ে একদল মানুষ তীব্র সমালোচনা করলেও, অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন বিধায়ক কীভাবে অনুমতি ছাড়া মেডিক্যাল কলেজের কিচেনে ঢুকে পড়তে পারেন?

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিধায়কের এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি। মেডিক্যাল কলেজের সুপার অর্পণ গোস্বামী জানিয়েছেন, অনুমতি ছাড়া রান্নাঘরে প্রবেশ একেবারেই নিয়মবহির্ভূত। তৃণমূল শিবিরও কটাক্ষ করেছে—ভোটের মুখে রাজনৈতিক লাভ তুলতেই নাকি এমন নাটক করছেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় কড়া ভাষায় সমালোচনা করেছেন তাঁর এই কর্মকাণ্ডের।

তবে এই পুরো বিতর্কে বিধায়ক নিলাদ্রী শেখর দানা মুখে কুলুপ এঁটেছেন। হাসপাতালের খাবারের মান নিয়ে রাজ্যে যে প্রশ্ন বারবার উঠছে, এই ঘটনার পর সেই আক্রমণ যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.