জেলারাজনীতি

পাঁশকুড়ায় মহিলা তৃনমূলের কর্মী সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য

অনুপম জানা, নিজস্ব প্রতিনিধি

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে রাজনৈতিক ময়দানে নেমেছে তৃনমূল কংগ্রেস। আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়, তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় উপস্থিত হন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তমলুক জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়, তমলুকের বিধায়ক, প্রাক্তন অধ্যাপক ডঃ সৌমেন কুমার মহাপাত্র, হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, মহিলা তৃনমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী শিবানী কুন্ডু সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।

মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য একিই দিনে কাঁথি সাংগঠনিক জেলায় কর্মীসভা করে পাঁশকুড়ায় এসে হাজির হয়ে তিনি বলেন, আমাদের শক্তির মূল, দিদির তৈরী তৃনমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সম্মান দিয়েছে তাই নারীদের আরোও অগ্রনী ভূমিকা পালন করার আহ্বান জানায়। তিনি তার বক্তব্য ২০১১ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সকলের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করেন। ভাষা আন্দোলন নিয়েও সোচ্চার হন তিনি। তিনি বলেন ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর বাংলা বলার অপরাধে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার যোগ্য জবাব আগামী বিধানসভা ভোটে বাংলাকেই দিতে হবে। তিনি SIR প্রসঙ্গে বলেন, SIR এর নাম করে কেন্দ্রীয় সরকার বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের আন্দোলন আরোও তীব্রতর করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.