ক্রাইম

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বছর ৩৮ এর এক ব্যক্তি

৬৪ বছরের এক মহিলাকে ধর্ষণ এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ৩৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।

স্থানীয় সূত্রে খবর, মুম্বাইয়ের ৬৪ বছরের এক মহিলাকে উমেশ গুলাবরাও নামে এক ব্যক্তি রোজ অশ্লীল কথা বলে বিরক্ত করতেন। গতকাল সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন কোনো কাজে ঠিক তখনই উমেশ গুলাবরাও নামে বছর ৩৮ এর এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাচ্ছেন। তারপর ওই মহিলা কোনো উত্তর না দিয়ে এড়িয়ে চলে যাওয়ায় উমেশ গুলাবরাও তাকে জোরপূর্বক আটকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই মহিলার চিৎকারে স্থানীয় মানুষ দৌড়ে আসেন এবং উমেশ গুলাবরাও কে আটক করেন। এলাকাবাসীরা স্থানীয় পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উমেশ গুলাবরাও নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। এদিকে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এলাকাবাসী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলা এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আহত মহিলার পরিবারসহ গোটা মুম্বাইতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.