উত্তপ্ত নেপাল। এই পরিস্থিতিতে মঙ্গলবার কাঠমান্ডুর একটি পাঁচ তারা হোটেলে বিক্ষোভকারীরা আগুন দিয়ে দেয়। যার ফলে প্রাণ হারায় একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্য। এই আবহাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে নেপালে থাকা বাংলাদেশিরা।
পাশাপাশি সেখানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীদের একাংশ। এমনকি সেই হামলার মধ্যে পরতে এক বাংলাদেশি পরিবার। শুধু তাই নয়, হামলার পাশাপাশি লুটপাটও চলে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আক্রমণকারীরা বাংলাদেশি রাষ্ট্রদূতের গাড়িতেও ভাঙচুর চালায়। এছাড়াও সেই সময়ে রাষ্ট্রদূত কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে সহায়তা করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঠিক তখনই বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে হামলা চালায়।
এই ঘটনার পর সেই বাংলাদেশি পরিবারকে রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয়। চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ও অন্যান্য ২০ জনকে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে দূতাবাস।
এ প্রসঙ্গে দূতাবাস কর্মকর্তা জানিয়েছেন, “তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। উদ্ধারের পর তাদের বিমানের নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য যাত্রীরাও বিমান থেকে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে। পরিবারের উপর হামলা চালানো হয় এবং তাদের জিনিসপত্র লুট করা হয়।”







