কলকাতাশিক্ষা

কড়াকড়ি যাদবপুর ? জারি একগুচ্ছ নির্দেশিকা, দেখে নিন আর কি কি করা যাবে না কলেজ ক্যাম্পাসে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু। যাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলেজ ক্যাম্পাসে । কলেজ কর্তৃপক্ষও নড়ে চড়ে বসছে এই ঘটনার পর । আরো জোরদার করা হচ্ছে , কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা । জারি করা হয়েছে একটি নির্দেশিকাও। এই নির্দেশিকায় বলা হয়েছে , কলেজ ক্যাম্পাসের ভিতরে , সর্বসাধারণের মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক বন্ধ করতে হবে । এছাড়াও বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মদ ও গাঁজার আসর আর যাতে না বসে , তার জন্য নেওয়া হচ্ছে পদক্ষেপ ।

এই একগুচ্ছ নির্দেশিকায় কি থাকছে ! দেখে নিন এক নজরে –

• কলেজ ক্যাম্পাসে মর্নিং ওয়াক – ইভিনিং ওয়াকের জন্য সাধারণ মানুষের যে অবাধ প্রবেশ ছিল , তা আর করা যাবে না ।
• এবার থেকে কলেজ ক্যাম্পাসের ভিতর সন্ধ্যে ৭ টা এর পর যদি কোনো কারণে প্রবেশ করতে হয় , তাহলে সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইকার্ড থাকা বাধ্যতামূলক । আর পরিচয়পত্র না থাকলে , রেজিস্টারে নাম ঠিকানা ও কার সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে প্রবেশ করছেন , সে বিষয়ে তথ্য লিখতে হবে ।
• পাশাপাশি পার্কিং এর ক্ষেত্রে কর্তৃপক্ষের ইস্যু করা পার্কিং স্টিকার থাকলে তবেই গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে ।
• সব থেকে উল্লেখ্য , এবার থেকে যদি , কাউকে , মদ-গাঁজা বা অন্য কোনো নেশা করতে দেখা যায় , তাহলে আইনানুযায়ী , কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।

উল্লেখ্য , বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেট লাগোয়া একটি ঝিলে পড়ে মৃত্যু হয় , বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক ছাত্রীর । আর এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্তও নিরাপত্তাও ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন , “আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তারক্ষীর সংখ্যাও কম। আমরা এ বিষয়ে সরকারকে জানিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.