রাজনীতি

“ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন” তৃণমূলকর্মীদের বয়কট করলেন অর্জুন সিং, পাল্টা কটাক্ষ তৃণমূলের

তৃণমূল কর্মীদের বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন , কোনো তৃণমূল কর্মীদের বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করবেন না তিনি। পাশাপাশি দলের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা। তার বক্তব্য , “ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন”। অর্জুন বলেন, “মেকি লড়াই নয়, তৃণমূল বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে। কোনও তৃণমূল কর্মীর অনুষ্ঠানবাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, তারা যদি ডাকে, যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ-ঘৃণা নিয়ে আসতে হবে। নিজের রক্তেই আগুন জ্বালাতে হবে।”

যদিও বিজেপি নেতার এই বক্তব্যের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তার কথায় , “উনি নিজে বয়কট করতে পারবেন তো! আবার কবে তৃণমূলে না চলে আসে! অতো তাড়াতাড়ি অমাবশ্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি তিনি দল পরিবর্তন করেছেন। আমি মাঝেমধ্যে ভুলে যাই, উনি কোন দলে রয়েছেন। এখন শুধু লালুপ্রসাদ যাদবের দল করা বাকি রয়েছে।” “ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন” প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “ওনার কাছে ডান্ডা মানে কিন্তু ডান্ডা নয়, ডান্ডা মানে বোমা, উনি চালের বালতিতে বোমা রাখেন!” এই প্রসঙ্গে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.