বিধান মার্কেটে মালিকানার দাবীতে আজ শিলিগুড়ির বিধান মার্কেটে মশাল নিয়ে আন্দোলন করলেন শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যাবসায়ীরা।
আজ সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পযর্ন্ত বিধান মার্কেটের সব দোকানে আলো নিভিয়ে রাখেন বিধান মার্কেটের ব্যাবসায়ীরা। একটি প্রতিবাদ মিছিলও বের করেন শিলিগুড়ির বিধান মার্কেটের দোকান মালিকেরাও। বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা জানান, আমাদের দাবী যতদিন পযর্ন্ত মেনে নেওয়া না হবে ততদিন পযর্ন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আজকের পরও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীদিনে আমরা আরো বড় আন্দোলনের দিকে অগ্রসর হব। আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না পযর্ন্ত সরকার আমাদের দাবী না মানে।







