সেপ্টেম্বরের শুরুতেই শুরু শ্রমশ্রী পোর্টাল । রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক , সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান যে ১ তারিখ থেকেই শুরু হচ্ছে শ্রমশ্রী পোর্টাল । মলয় ঘটক , এদিন জানান যে , “২১ অগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন তাঁদের কোনও অসুবিধা হবে না।” এই শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে , শ্রমিকরা অনলাইন মাধ্যমেই আবেদন জমা দিতে পারবেন এবং এখুব সহজেই সেই আবেদনের অগ্রগতিও জানতে পারবেন ।
শ্রমমন্ত্রী এদিন অভিযোগ করেন, বিজেপিশাসিত বহু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে, ভয় দেখানো হচ্ছে তাদের । পাশাপাশি বাড়ছে পুলিশি হয়রানির ঘটনাও । বিজেপি শাসিত বহু রাজ্যে , বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার ‘মকঅপরাধে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। পাশাপাশি , তার বিস্ফোরক অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের জোর করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই তারা রাজ্যে ফিরল , তাদের আর্থিক অনিশ্চয়তা ও কর্মসংস্থান সঙ্কট কাটাতে রাজ্য বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে । এই শ্রমশ্রী পোর্টাল চালু অর্থাৎ , বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বড় পদক্ষেপ । শ্রম দফতরের আশা , আগামী দিনে লক্ষাধিক শ্রমিক এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসবে ।







