কলকাতারাজনীতি

“বিজেপির এমন কেউ জন্মাননি, যে আমাকে হারাবেন” , বিধানসভার পূর্বে আত্মবিশ্বাসী ফিরহাদ

ফিরহাদ হাকিমের , নিজের বিধানসভা কেন্দ্র থেকেই বাদ পড়তে পারে ৬৩ হাজার ৭৩০ জনের নাম ! কমিশন সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু এসবের পরেও , এখনও আত্মবিশ্বাসী , কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ! তাঁর কথায় , “নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।”

এসআইআর যখন সবে সবে শুরু হয়েছে , তখন এই বন্দর এলাকা থেকেই অভিযোগ তুলেছিলেন বিএলও-দের একাংশ । তাদের অভিযোগ ছিল, এই এলাকায় জোর করে তালিকায় অনেক মৃত ভোটারের নাম তোলার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় , বিএলওরা অভিযোগ করেন যে, তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য বিশেষ দাবিও জানিয়েছিলেন তারা । আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েও পুরোপুরি আত্মবিশ্বাসী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

বিজেপির কেউ তাকে হারাতে পারবেন না বলেও জানিয়েছেন মেয়র ফিরহাদ । তার কথায় , “কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।” তবে পাল্টা শুভেন্দুর দাবী , সংখ্যালঘুদের মধ্যেই কারোর কাছে পরাজিত হবেন মেয়র ফিরহাদ হাকিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.