রাজনীতিরাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাত শক্ত করতে’ বাম ছেড়ে জোড়াফুলে লাফ

প্রচারে নেমেছেন প্রার্থীরা। রাজ্যে জোর কদমে চলছে প্রার্থীদের নাম লিখন। এই পরিস্থিতিতে চলছে দল পরিবর্তন পর্ব। কেউ যাচ্ছেন শাসক দলে। কেউ আবার ভিড়ছেন শাসক দল থেকে বিরোধী দলে।

লোকসভা ভোটের আগে এবার ভাঙন ধরল বাম দুর্গে। শতাধিক সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও জলঙ্গী বিধানসভার বিধায়ক আবদুর রাজ্জাক এবং ব্লক মাসুম আলি আহমেদের হাত ধরেই তৃণমূলে যোগ দান করলেন প্রায় কয়েকশো প্রার্থী

গতকালের এই যোগদান প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, “যোগদান চলছে চলবে। আগামী দিনে যোগদানের হিড়িক পড়বে। এরপর বিরোধীরা অনুভব করবে তাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতেই ওনারা যোগদান করেছেন।” এই বিষয়ে সিপিআইএম ইউনিস সরকার বলেন, “আমাদের কোনও কর্মী যোগদান করেননি। ওদের নিজেদের কর্মীসভায় তো লোকই ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.