সজলের পূজোয় এবারেও শাহের আগমন । পূজো উদ্বোধন হবে , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই হবে পুজোর উদ্বোধন । তবে তিনি , আরো একটি পুজো উদ্বোধনে যাবেন বলে খবর। চতুর্থী এর দিনে অর্থাৎ শুক্রবারই অমিত শাহ রাজ্যে আসতে চলেছেন বলে খবর । সেদিনই দুপুরের মধ্যে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো এবং ইজেড সিসির দুর্গাপুজো উদ্বোধনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
প্রসঙ্গত , সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো সাধারণত বিজেপি নেতা সজল ঘোষের পূজো বলেই খ্যাত । অপরদিকে ইজেডসিসি-র দুর্গাপুজোও পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামক একটি সংগঠনের দ্বারা আয়োজন করা হয় । যেটি সরাসরি বিজেপির পূজো না হলেও , সাধারণ বিজেপি নেতারাই এই পূজো আয়োজনের সব রকম দায়িত্বে থাকেন ।
এর আগেও , অমিত শাহকে দেখা গিয়েছে রাজ্যে এসে সজল ঘোষের পুজোর উদ্বোধন করতে । তবে এবার আপাত ভাবে পাওয়া খবর অনুযায়ী , সেই তালিকায় যুক্ত হলো ইজেডসিসি-র দুর্গাপুজোও । এখনো পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী , শুক্রবার চতুর্থীর দিন দুপুরের মধ্যেই কলকাতায় চলে আসবেন অমিত শাহ।






